বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

একদা প্রেম...

"আমি একদিন প্রেমে পরলাম । ভীষণ রকম প্রেমে পরলাম । সত্যি বলতে এই প্রেম থেকে উঠার কোন ধরনের ইচ্ছাও আমার ছিল না। অনেকটা রূপে গুনে মুগ্ধ হয়ে প্রেমে পড়া না। প্রেমে পরব না বলতে বলতে হঠাৎ আবিষ্কার করা যে আমি আসলে প্রেমে পরে গিয়েছি। ডাঙ্গাতে মাছের যে অবস্থা হয় আমার প্রানের অবস্থা টাও সেই এক ই হলো। আর নিজেকে মনে হতে লাগলো অমবশ্যার চাঁদের মত। যে কিনা নিজের উপস্থিতি নিয়েই লজ্জিত।

বালিকা কাল থেকেই প্রেম নিয়ে আমার মনে চরম শঙ্কা আর উদ্বেগ কাজ করত। পৃথিবীতে জীবন ধারনের জন্য এত বিষয় থাকতেও মানুষ যে কেন প্রেমে পরে সেই বিষয়টা নিয়ে আমি যারপরনাই চিন্তিত ছিলাম। প্রেমে পরার অনাবশ্যকতা এবং সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সুযোগ পেলেই জ্ঞান দেওয়ার বৃথা চেষ্টা করতাম।সে কথা নাহয় এখন থাক।আমি আমার প্রেমের কথায় আসি। হুম, একদা এই আমি প্রেমে পরলাম । এখানে কার প্রেমে পড়েছি সেটা জরুরী না। তবুও যেহেতু আমার 'তার' প্রসঙ্গ এখানে আসছে, এটা বলে রাখা যায় যে- আমি অতন্ত বদ একটা ছেলের প্রেমে পরলাম ।

যে বস্তু বিশ্বাস করি না সেই বস্তুটি প্রতি মুহূর্ত লালন করা কষ্টদায়ক। কিন্তু তারপরও আমি প্রেমে পরলাম ।

নানা জনের নানা মত নিলাম, পর্যবেক্ষণ করলাম। অনেকটা নিজের প্রেম কে এইচ এস সির জীববিজ্ঞান এর অসহায় ব্যাঙ টার মত কাটাকুটি করলাম। কিন্তু সব কিছুর শেষে এই সিধান্তে আসলাম যে আমি আসলেই প্রেমে পরেছি । কিন্তু আমি প্রেমে পরলে পাবলিকের কি আসে যায়? না আসলেই কিছু আসে যায় না। একটি বালিকা তার জীবনের কোন না কোন সময় প্রেমে পরবে এটা খুবই স্বাভাবিক।তা এত ঘটা করে বলার কি আছে?

না আমি আসলে আমার প্রেমের গল্প বলতেও এই লেখাটা লিখি নাই। আমি যার প্রেমে পরেছি সে আমার প্রেমিক ও না। আমিও তার প্রেমিকা কিনা সন্দেহ। ছোট বেলা থেকেই আমি অনুভুতি নিয়ে খেলতে ভালবাসি। আমি আমার অনুভুতির কথাই বলব। পরিসংখ্যান বলে এ আমার প্রথম প্রেম। প্রথম প্রেম বললাম এ কারণে যে আমি এক এবং একমাত্র প্রেমে বিশ্বাস করি না। মানুষ ভালবাসবে, কষ্ট পাবে ।আমি বিশ্বাস করি বিধাতা মানুষ কে অনেক বড় হৃদয় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন । তার সৃষ্টির efficiency এত কম হতে পারে না । তবুও আমরা কারণে অকারণে বিশেষ কিছু মানুষের প্রেমে পরি ,কেন পড়ি এটা হয়ত বিধাতার কোন রহস্য।

সুতরাং আমি অনেকটা নোঙ্গর হীন জাহাজের মত প্রেমে পরলাম।আমার কাছে প্রেমে পরাটা অনেকটা অ্যালার্ম দেওয়া নষ্ট ঘড়ির মত । যেটা সময় অসময়ে এবং অনেকটা নিয়মিত ভাবে আমাকে মনে করিয়ে দেয় যে আমি প্রেমে পরেছি । মাঝে মাঝে মনে হয় এখানে মানুষটা মুখ্য না, প্রেম টাই মুখ্য । অর্থাৎ আমি প্রেমে পরেছি এবং একজন মানুষের প্রেমে পরেছি। নতুন প্রেমের অভিজ্ঞতা বলতে এটুকু বলা যায় যে আমি এখন একটা আংশিক তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্যে বিরাজমান । অর্থাৎ আমার ভুবনের অনেকটাই কাল্পনিক । আর খুব কম অংশই বাস্তব।

এতকিছুর পরও আমি প্রেমে পরলাম। প্রেম যেহেতু মনের ব্যাপার আর মন যেহেতু দেখা যায় না। সেহেতু এক রাশ লাল গোলাপ নিয়ে প্রেম নিবেদন বা বিতরনের পক্ষপাতি আমি নই। সোরগোল করে বলার মতন ও নয়। তারপরও কেন বললাম? হ্যাঁ যে মানুষটার প্রেমে পরেছি হয়ত তার জন্যই বললাম। তাকে তো র কানে কানে গিয়ে বলে আসা সম্ভব না, কিংবা এই পোস্ট এর মাধ্যমে তাকে জানাবো ??? - এতটা খারাপ performer আমি নই। সুতরাং প্রেম হৃদয়েই থাক।

আমার এত বড় প্যাঁচালের সারমর্ম এই যে, ভালোবাসা জিনিসটা আসলেই ভয়ানক। কিন্তু কাউকে ভালবাসায় আসলে অনেক আনন্দ আছে।তবে সেটা প্রেম হতে হবে তা জরুরী না। মাঝে মাঝে জানতে ইচ্ছা করে,আমি যে মানুষটাকে ভালবাসি সে যদি জীবনের কোন এক সময় জানতে পারে তার অগোচরে একটা মানুষ তাকে ভালবেসে ছিল, তখন তার কি অনুভুতি হবে? আমি জানি অনুভুতি টা খুব একটা গাঢ় হবে না। এ অনুভুতি প্রগাঢ় হবে তখনই যখন সেই এক ই মানুষ কাউকে ভালবাসবে, মাঝে মাঝে মানুষটাকে খুব হিংসা হয়। কেমন দুর্দান্তও প্রতাপে একজন মানুষের চিন্তার জায়গাটুকু আছন্ন করে নিল। খুব হিংসা হয়। ইচ্ছা করে দৌড়ে গিয়ে বলি "ওই বেটা রাজত্ব ছাড় , নয়তো ওই রাজত্বের কিছুটা অংশ আমাকে দে "।
পরিশেষে, ভালোবাসা গুলো ভালো থাকুক। আর ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক।যারা ভালোবাসে তাঁরাও ভালো থাকুক ।আল্লাহ যেন সবাই কে ভালো রাখেন । মা ভালো থাকুক। বাবা ভালো থাকুক।লক্ষ্মী ভাইটা আর আদুরে বোনটাও ভালো থাকুক। পাশের বাড়ীর মেয়েটাও ভালো থাকুক। আর "সে " ভালো থাকুক।