শুক্রবার, ১ আগস্ট, ২০১৪

এক বিকেলে

: "কখনো খুব মন খারাপ হলে কি করেন ?"
:"দুহাতে রঙ্গিন আবীর মেখে নেই
মন খারাপের রঙগুলোকে মেঘের ঘরে পৌঁছে দেই "
:"যদি এরপরও; যদি এরপরও সেই আকাশ ভেঙ্গে বর্ষা নামে;
যদি মাঠ ঘাট পথ একাকার করে কাদা মাটির সলতে ভেঙ্গে বর্ষা নামে-
যদি  এক চিলতে আলো ধরতে গিয়ে দু হাত পুড়ে যায়;"
:"তবে কিছু জোনাকির মতো আলোর প্রদীপ জ্বেলে আজীবন এই ভাঙ্গা মাটির ঘরে রয়ে যাবো "
:"আর যদি কোনদিন আমি ফিরে না আসি-
যদি এক পশলা বৃষ্টি শেষে আকাশ জুড়ে রামধনু না জাগে,
যদি আমি আর না ফিরি ?"
:"তারাগুলো কি আজীবন এক জায়গায় থাকে নাকি, কখনো কখনো তারাদের মৃত্যু হয়, তারাও আর ফেরে না।"
:"তবে আমি কোন তারা হবো ?"
:"তারা নয়, তারামণ্ডলী হও, সপ্তর্ষি হও তুমি, আমার জন্য তোমার সপ্তাশ্চর্য নিয়ে আজীবন এক প্রশ্ন হয়ে থাকো"  
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন