তুমি
তুমি এসো ঘুম বালিশে;চায়ের কাপে রোজ অফিসে ,
পুরনো সব খাতার ভাজে- অগোছালো লেখার মাঝে ,
হাজার মিথ্যে কথার ভিড়ে, অর্থহীন স্বপ্ন জুড়ে ;
তুমি এসো ক্লান্ত মনে - শেষ বিকেলের শেষ ক্ষণে ,
তবুও এসো, দিনের শেষে , পলাতক রাজার বেশে ।
তুমি এসো বৃষ্টি দিনে ,আমার মেঘলা অভিমানে ,
এসো তুমি ছায়ার মত ;একলা পথে ইচ্ছে যত ;
তুমি এসো দুষ্টুমিতে - উচ্ছলতায় পাগলামিতে ।
শেষ রাতের বৃষ্টিতে ; আমার মনের আরশিতে
তবুও এসো ;
আসবে তুমি - প্রতীক্ষায় ; তিথির শেষে অমানিশায় ;
রাখবো আমি মুঠোয় ভরে , জোছনাটাকে তোমার ঘরে।